রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতায় পরাশক্তিরা *** ইংল্যান্ডের কাছে রেকর্ড ব্যবধানে হেরে ‘লজ্জিত’ মদ্রিচ *** নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে—এলপিজির দাম নিয়ে পরওয়ার *** দাম বাড়ল অটোগ্যাসেরও *** বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ *** বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার *** রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: ব্রিটিশ হাইকমিশনার *** আখতারুজ্জামানের জামিন হয়নি, বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের হট্টগোল, হাতাহাতি *** একজন মুক্তিযোদ্ধাকে অপমানিত করার হীন পদক্ষেপ নেওয়া হয়েছে: শফিকুর রহমান *** রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

এক শট ১০ বার দিলেও জিতের ক্লান্তি আসে না : রুক্মিণী মৈত্র

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২রা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় দুই তারকা জিৎ ও রুক্মিণী। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে এই জুটির প্রথম সিনেমা ‘বুমেরাং’। আর সপ্তাহ খানেক পরেই রুপালি পর্দা মাতাবেন তারা। তার আগেই জিতের প্রশংসায় পঞ্চমুখ রুক্মিণী।

‘বুমেরাং’ সিনেমা মুক্তির আগে নায়িকা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, মানুষ হিসেবে জিৎ অনেক বড় মনের। 

রুক্মিণী বলেন, এক শট ১০ বার দিলেও জিতের ক্লান্তি আসে না। একবার তো নির্মাতা একটা সিন ও.কে. বলার পরও জোর করে শট দিতে চান জিৎ। আর সেই শটের আগে চুপিচুপি আমার ভুল ধরিয়ে দিয়ে শুধরে নিতে বলেন। ওর মতো বড়মাপের মানুষ হয় না।

তিনি আরও বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা হতে চলেছে। কারণ, একই দিনে একটি জুটির ৫০তম সিনেমা মুক্তি পাবে। অন্যদিকে আরেকটি প্রথম জুটির সিনেমা। তাই একেবারেই নার্ভাস নন রুক্মিণী।

দেব ও জিতের সঙ্গে অভিনয়ের বিষয়ে রুক্মিণী বলেন, সবসময় অভিনেতাদের শিবির হবে কেন? এটা ঠিক নয়; আমারও শিবির আছে। আর সেখানে দেব, জিৎ দুজনেই আছেন। তবে বড় বড় তারকার ভক্তদের মধ্যে যুদ্ধ তো চলবেই। এটি স্বাভাবিক ও সুস্থ। কিন্তু তা-ও কোথাও যেন আমি তাদের মিলিয়ে দিলাম।

অভিনেত্রী বলেন, যেদিন ‘বুমেরাং’ সিনেমার মহরত হয়, সেদিনই ব্যোমকেশের ট্রেলার লঞ্চ ছিল। এই দিনটা তার কাছে খুবই স্পেশ্যাল বলে দাবি করেন তিনি। একই দিনে দুই সুপারস্টারের সঙ্গে কাজ নিয়ে যুক্ত থাকার ঘটনা আমার সারাজীবন মনে থাকবে।

ওআ/ আই.কে.জে/

টালিউড রুক্মিণী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250