শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী *** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার

পানির নিচে ১০ দিন সচল থাকবে এই স্মার্টফোন!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ধূলা ও পানিরোধী নতুন ফোন নিয়ে আসছে রিয়েলমি। যা ২.৫ মিটার গভীর পানিতে ১২ ঘণ্টা কিংবা ০.৫ মিটার গভীরে টানা ১০ দিন পর্যন্ত সচল থাকতে পারে। 

রিয়েলমি সি৭৫ মডেলের ফোনটি ১.৮ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়া এবং ১৫০ বার সামনের দিক নিচে থাকা অবস্থায় ধাক্কা সহ্য করার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এমনকি মার্বেলের মতো কঠিন মেঝেতেও এটি টিকে থাকতে পারে।

আরো পড়ুন : এখন চ্যাটিংয়ের সময় পছন্দমতো ইমোজি তৈরি করতে পারবেন!

৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির অসাধারণ সমন্বয় রিয়েলমি সি৭৫-কে করে তুলেছে অনন্য। মাত্র ৩৮ মিনিটে ফোনটি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। এমন কি মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো চরম অবস্থাতেও ফোনটি নিরবচ্ছিন্ন পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম। 

দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি৭৫। ১২৮ জিবি রমের সঙ্গে রয়েছে ২৪ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রমের সঙ্গে রয়েছে ২৪জিবি র‌্যাম যার বাজারমূল্য ধরা হয়েছে যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২২,৯৯৯ টাকা।

এস/ আই.কে.জে/  


স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250