মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

আইরিশদের হোয়াইটওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম দুই ম্যাচ আধিপত্য করেই জিতেছে স্বাগতিকরা। এরপর সোমবার (২রা ডিসেম্বর) মাঠে নেমেছিল ধবলধোলাই করার লক্ষ্যে, সে লক্ষ্যে মাঠে নেমে জয় নিয়েই মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল। সফরকারীদের দেয়া ১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লাল-সবুজের দল ম্যাচটি জিতে নিয়েছে ৭ উইকেটে। 

আইরিশদের দেয়া ১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৯ রানেই আউট হন ওপেনার মুর্শিদা খাতুন। তবে শুরুতেই এক উইকেট হারালেও দলের হাল ধরেছিলেন আরেক ওপেনার ফারজানা হক। শারমিন আখতারকে সঙ্গে নিয়ে তিনি গড়েছিলেন ১৪৩ রানের জুটি। এ জুটিতেই জয়ের পথ সুগম হয় বাঘিনীদের। 

এরপর ব্যক্তিগত ৭২ রানে শারমিন ও পরে ৬২ রানে ফারজানা আউট হলেও অধিনায়ক জ্যোতির ১৮ রানের ইনিংসের সুবাদে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ।

এর আগে টসে জিতে আগে ব্যাটিং করে আজও টাইগ্রেস বোলারদের বিপক্ষে সুবিধা করে ওঠতে পারেনি আয়ারল্যান্ড। দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে সফরকারীরা। 

আইরিশদের হয়ে আজ দুর্দান্ত ব্যাট করেছেন গ্যাবি লুইস। অধিনায়ক লুইস আজ পেয়েছেন ফিফটির দেখা। ৭৯ বলে ৫২ রান করে আউট হয়েছেন তিনি। 

দলীয় ৯৭ রানে ফাহিমা খাতুনের বলে লুইস আউট হওয়ার পর আর কেউই দলের হাল ধরতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ১৮৫ রানেই অল আউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ টি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন। 

ওআ/কেবি


বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250