শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

ম্যানইউ’র ‘নরক’ থেকে গার্নাচোর মুক্তি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩০ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

তরুণ ফুটবলারদের জন্য নরক হয়ে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক কোচ তরুণ ফুটবলার কেনেন, অন্য কোচের তাকে পছন্দ হয় না। নয়তো একাডেমি থেকে উঠে আসা তরুণকে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ দেন না। প্রজেক্টে গুরুত্বপূর্ণ মনে করেন না।

আয়াক্স থেকে আসা ব্রাজিলিয়ান তরুণ অ্যান্তোনি, ডর্টমুন্ড থেকে রেকর্ড দরে কেনা জাদন সানচো, ডেনিশ স্ট্রাইকার হোয়লুন্ড থেকে ডাচ ডিফেন্ডার টাইমাল মালাসিয়ার অবস্থা একই। তারা ম্যানইউ ছাড়তে চান। ক্লাবটির একাডেমি বয় কোবি মাইনো থাকতে চান না ওল্ড ট্রাফোর্ডে।

ম্যানচেস্টার ইউনাইটেডের আরেক একাডেমি গ্রাজুয়েট আলেহান্দ্রো গার্নাচোর অবস্থাও একই। পর্তুগিজ কোচ রুবেন আমোরিমের বাতিলের খাতায় পড়ে গেছেন আর্জেন্টাইন এই উইঙ্গার। যে কারণে দল ছাড়তে মরিয়া ছিলেন তিনি। দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে ‘নরকমুক্তি’ হচ্ছে তার।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, চেলসিতে যোগ দিচ্ছেন গার্নাচো। তার জন্য ৪৫ মিলিয়ন ইউরো খরচ করছে ব্লুজরা। ভবিষ্যতে তাকে বিক্রি করলে ১০ শতাংশ অর্থ ম্যানইউ পাবে। ক্লাব পর্যায়ে সমঝোতা হয়ে গেছে। আগে থেকেই ওই চুক্তিতে সাড়া ছিল গার্নাচোর।

তার জন্য চেলসি প্রথমে ২৮ মিলিয়ন ইউরো দিতে চেয়েছিল। ম্যানইউ-এর চাওয়া ছিল ৫০ মিলিয়ন ইউরো। গার্নাচোর মুক্তি মিললেও অ্যান্তোনির রিয়াল বেটিসে যাত্রা এখনো চূড়ান্ত হয়নি। ধারে হোয়লুন্ড এসি মিলানে যাবেন নাকি নাপোলি তাও ঠিক হয়নি।

এদিকে রেড ডেভিলস শিবিরে যোগ দিয়ে ম্যাথিউস কুনিয়া, এমবেউমু এবং বেঞ্জামিন শেসকো তিন ম্যাচ খেলে গোলও করতে পারেননি, ম্যাচও জেতাতে পারেননি। ২০০ মিলিয়নের এই ত্রয়ী এরই মধ্যে ভক্তদের দুয়ো শুনতে শুরু করেছেন। তারাও যেন নরক যন্ত্রণার দুয়ারে।

জে.এস/

ম্যানচেস্টার ইউনাইটেড আলেহান্দ্রো গার্নাচো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250