বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৫

#

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘দেশে যাতে পুনর্বার কোনো স্বৈরাচারের উৎপত্তি না হয়, ফ্যাসিজমের উৎপাদনের ব্যবস্থা না থাকে সেজন্য পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নেই। আমরা বলেছি, বিএনপির উচ্চ পর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না।’

আজ রোববার (৬ই জুলাই) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ও সংসদ নির্বাহী বিভাগের কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনার স্বার্থে আমরা এনসিসির কোনো ধারণার সঙ্গে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। আমরা আশা করি, একটা ঐকমত্যে পৌঁছাতে পারব। আলাপ-আলোচনা হচ্ছে, তবে দীর্ঘ আলোচনা কাম্য নয়।’

সংবাদ সম্মেলনে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘জুলাই সনদের মতামত আমরা বহু আগে দিয়ে দিয়েছি। যারা করছেন না, এটা তো আমাদের দায়িত্ব না। যাদের দায়িত্ব তারা যদি কোনো কারণে বিলম্ব করেন, এর দায় বিএনপি নেবে না। এ দায় বিএনপির না।’

সংখ্যানুপাতিক ভোট (পিআর) প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘যারা এ ব্যবস্থা চাচ্ছে তাদের কাছে কি শুনেছেন তারা কেমন পিআর পদ্ধতি চায়? গণতন্ত্র যেমন একটা কনসেপ্ট। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র বিভিন্নভাবে অনুশীলন হয়। আমেরিকায় যেভাবে হয় ইংল্যান্ডে সেইভাবে হয় না, ফ্রান্সে যেভাবে হয়, ভারতে তো সেইভাবে হয় না, শ্রীলঙ্কায় যেভাবে হয় বাংলাদেশে তো সেভাবে হয় না। একেক দেশে একেক রকম পদ্ধতি আছে গণতন্ত্র কার্যকর করার। তেমনই পিআর হলো একটা কনসেপ্ট বা ধারণা।'

তিনি বলেন, 'এটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে কার্যকর হয়। এখন যারা পিআরের কথা বলছেন, তারা কীভাবে পিআর বাস্তবায়ন হবে, এ ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। এটা আলোচনার জন্য আলোচনা হচ্ছে।’

সালাহউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250