শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’

প্যালেস্টাইন ইস্যু

পশ্চিমাদের ‘ভণ্ডামি’ ছাড়তে বললেন স্পেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইউক্রেন ইস্যুতে সোচ্চার, আর প্যালেস্টাইন ইস্যুতে চুপ থাকায় ন্যাটো নেতাদের ‘ভণ্ড’ বলে কটাক্ষ করেছেন  স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। 

বুধবার (১০ই জুলাই) ওয়াশিংটনে ৭৫তম ন্যাটো সম্মেলনে এই মন্তব্য করেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। 

ন্যাটো সম্মেলনে পশ্চিমা নেতাদের উদ্দেশ্যে স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি জনগণকে বলি, আন্তর্জাতিক আইন রক্ষার জন্য আমরা ইউক্রেনকে সমর্থন করছি, তাহলে গাজার প্রতিও আমাদের করণীয় একই।

আরো পড়ুন: ট্রাউজারের ভেতর পাওয়া গেলো শতাধিক জীবন্ত সাপ

তিনি বলেন, আমাদের একটি ‘সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক অবস্থানে’ থাকা উচিত, যেখানে কোনো ‘দ্বিচারিতা’ থাকবে না।

সানচেজ বলেন, প্যালেস্টাইনিদের ‘এই ভয়ানক মানবিক সংকট বন্ধ করতে’ বিশ্বকে চাপ দেওয়া দরকার। এসময় প্যালেস্টাইনি রাষ্ট্রের জন্য একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বান জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের অবিলম্বে এবং জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির জন্য শর্ত তৈরি করতে হবে। লেবাননে সংঘাত বৃদ্ধির ‘সত্যিকারের ঝুঁকি’ রয়েছে।

স্প্যানিশ প্রধানমন্ত্রী জানান, তিনি ‘গণতন্ত্র, স্বাধীনতা এবং ইউক্রেনের মতো একটি দেশের অস্তিত্বের অধিকারকেও সমর্থন করেন’।

উল্লেখ্য, কিছুদিন আগেই প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে স্পেন। গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ চালানোয় ইসরায়েলি সরকারের কঠোর সমালোচনাও করেছে তারা।

সূত্র:বিবিসি

এইচআ/  আই.কে.জে/

পেদ্রো সানচেজ ৭৫তম ন্যাটো সম্মেলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250