বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী *** ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের *** রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত *** ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা *** সম্পর্ক মেরামতে দিল্লি যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এখন ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার *** হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, হামলা না করার প্রতিশ্রুতি *** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’

বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৫

#

আইএফএডির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে (আইএফএডি) বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তার জন্য একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। খবর বাসসের। 

ইতালির রোমের স্থানীয় সময় গতকাল রোববার (১২ই অক্টোবর) ওয়ার্ল্ড ফুড ফোরামের ইভেন্টের ফাঁকে আইএফএডির প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠক করে প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি আপনাদের একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানাই। এমন তহবিল দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের স্বাস্থ্যসেবা, তরুণ, কৃষক, নারী ও মৎস্য খাতের উদ্যোক্তাদের সহায়তা দেবে।’

বৈঠকে দুই নেতা বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য শিল্প গড়ে তোলা, আম ও কাঁঠালের রপ্তানি সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা তৈরি এবং মহিষের দুধ দিয়ে মোজারেলা চিজসহ দুগ্ধজাত পণ্য উৎপাদনে সহায়তা নিয়েও আলোচনা হয়।

আইএফএডি প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। কৃষি, সামাজিক ব্যবসা ও প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা যাচাইয়ে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর অনুরোধ করেন অধ্যাপক ইউনূস।

প্রত্যুত্তরে আইএফএডি প্রেসিডেন্ট আলভারো লারিও বাংলাদেশের বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে সামাজিক ব্যবসা উদ্যোগে কাজ করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, বর্তমানে আইএফএডি বাংলাদেশের কৃষিখাতে অর্ধডজনেরও বেশি প্রকল্পে অর্থায়ন করছে।

ফল প্রক্রিয়াকরণ, কোল্ড স্টোরেজ, গুদাম সুবিধা ও আম-কাঁঠালের বৃহৎ পরিসরে রপ্তানিতে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে আম রপ্তানি শুরু করেছি, তবে পরিমাণ এখনো কম। চীন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম ও কাঁঠাল আমদানির আগ্রহ দেখিয়েছে।’

বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, বাংলাদেশের নারী দুগ্ধ খামারিরা মহিষের দুধ দিয়ে মোজারেলা চিজ তৈরি করছেন। তিনি এ খাত সম্প্রসারণে আইএফএডির সহায়তা চান।

বঙ্গোপসাগরে গভীর সমুদ্রের মৎস্যসম্পদ নিয়ে আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, বিনিয়োগ ও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে বাংলাদেশের জেলেরা এখনো অগভীর পানিতেই সীমাবদ্ধ।

তিনি বলেন, ‘আমরা এখনো গভীর সমুদ্রে যেতে সাহস পাই না। আইএফএডি এই খাতে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তার মাধ্যমে বড় ভূমিকা রাখতে পারে।’

বাংলাদেশে ১৯৭৮ সালে কার্যক্রম শুরুর পর থেকে আইএফএডি ৩৭টি প্রকল্পে অংশীদার হয়েছে, যার মোট প্রকল্প ব্যয় ৪ দশমিক ২৬ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ১ দশমিক ১৩ বিলিয়ন ডলার সরাসরি আইএফএডি অর্থায়ন করেছে। বর্তমানে ৪১২ মিলিয়ন ডলারের ছয়টি প্রকল্প চলমান এবং আরও একটি প্রকল্প প্রক্রিয়াধীন।

অধ্যাপক ইউনূস স্থানীয় সময় রোববার বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নেবেন এবং সেখানে মূল অধিবেশনে বক্তব্য দেবেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন— খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং আইএফএডির অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ডোনাল ব্রাউন।

জে.এস/

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250