সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা *** বিশ্ব বসতি দিবসের উদ্বোধন প্রধানমন্ত্রীর *** মানবতাবিরোধী অপরাধের মামলা: হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল *** উজানে একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের জন্য বড় সমস্যা: মঞ্জুর আহমেদ চৌধুরী *** এপস্টিন সংশ্লিষ্টতায় গ্রেপ্তার: পুলিশের বিরুদ্ধে আদালতে সাবেক প্রিন্স অ্যান্ড্রু *** সৌদির সমর্থনে হুতিদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা ইয়েমেন সরকারের *** নতুন হুমকি, ব্রিটিশ ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র *** প্রথম আলো-ডেইলি স্টারে আগুন ঠেকাতে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তী সরকার: মতিউর রহমান *** রাবিতে ছাত্রদলের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ *** গণমাধ্যমের স্বাধীনতা আসেনি: মতিউর রহমান

শিশু ধর্ষণে অভিযুক্তের ওপর বিক্ষুব্ধ জনতার হামলা, ইটের আঘাতে আহত ওসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন।

গতকাল রোববার রাত ১০টার দিকে এনায়েতনগর ইউনিয়নের পঞ্চবটী চাঁদনি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। আটক জাকির বরিশালের বানারীপাড়া থানার কাদের হাওলাদারের ছেলে। তিনি পরিবার নিয়ে চাঁদনি হাউজিং এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, জাকির ও শিশুটির পরিবার একই বাড়ির পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। রোববার রাত ৮টার দিকে শিশুটিকে একা পেয়ে জাকির একটি ফাঁকা কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি জানাজানি হলে শত শত নারী-পুরুষ জাকিরের বাড়ির সামনে জড়ো হন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান নেন।

খবর পেয়ে ওসি মাহাবুব আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উত্তেজিত জনতাকে শান্ত করে জাকিরকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করে পুলিশ।

পুলিশ জানায়, জাকিরকে থানায় নেওয়ার পথে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। এ সময় একটি ইটের আঘাতে ওসি মাহাবুব আলমের মাথা ফেটে যায়। পরে পুলিশ সদস্যরা তাকে চিকিৎসার জন্য খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

শিশুটিকে ধর্ষণের অভিযোগে জাকিরকে আটক করে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নারায়ণগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250