রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ *** রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর *** রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত *** চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান *** মধ্যবর্তী নির্বাচনের আগে ২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের *** মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের *** রিয়াদে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের *** শেখ হাসিনাকে ইউরোপের কোনো নিরাপদ দেশে সরিয়ে নেওয়ার পরামর্শ, ভারতের অবস্থান এখনো ভিন্ন *** তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব *** একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একইরকম কেন

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

#

আটক যুবক মামুন। ছবি: ভিডিও থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে মৌলভীবাজারে এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত ১১টার দিকে জেলার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মামুন (৩০)। তিনি শাহাপুর গ্রামের নিজাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে মামুন টিকটকে বিভিন্ন ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও নেতা-কর্মীদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়।

পরবর্তী সময়ে গতকাল শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় মৌলভীবাজার সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে মামুনকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ বলেন, মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের কটূক্তি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছেন। এই ঘটনার নেপথ্যে অন্য কোনো চক্র বা উসকানিদাতা জড়িত আছে কি না, তা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।

সাইফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করার মতো যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত ওই যুবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

মৌলভীবাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

Footer Up 970x250