মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রামে বার্ন ইউনিটের নির্মাণ কাজ শুরু : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আগামী সেপ্টেম্বরে ১৫০ শয্যা বিশিষ্ট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নির্মাণকাজ শুরু হবে। শনিবার (৬ই জুলাই) চমেক হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। যেহেতু একনেকে পাস হয়ে গেছে, আর প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন। আমার ইচ্ছা যে, প্রধানমন্ত্রী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করুন। আশা করি, উনারা দেশে ফিরে এলে আমরা এটা করতে পারব। এই মাসেই করার চেষ্টা করব আর যত দ্রুত সম্ভব কাজ শুরু করব। কারণ চাইনিজরা কমিটেড যে, দেড় থেকে দুই বছরের মধ্যে ভবন নির্মাণ শেষ করবে।

তিনি বলেন, একইসঙ্গে আমরা জনবল ও যন্ত্রপাতির ব্যাপারে কাজ করছি। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সবগুলো একসঙ্গে করে আমি যে রকম একদিনে শুরু করতে পেরেছিলাম, এবারও টার্গেট হচ্ছে আমরা সবগুলো একসঙ্গে করে চালু করব। এই বার্ন ইউনিট চালু হলে চট্টগ্রাম এবং আশেপাশের জেলা উপকৃত হবে। দগ্ধ রোগীদের চিকিৎসাসেবা নিতে ঢাকায় ছুটে আসতে হবে না।

কেবি/ আই.কে.জে/ 

স্বাস্থ্যমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250