মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান

দেশে পুরুষদের তুলনায় নারীরা বেশি একা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৩ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

মানুষ সামাজিক জীব। তাই তারা সমাজে একাকী বাস করতে পারেনা। তারা সামাজিকভাবে একে অপরের সঙ্গে যুক্ত। বিশ্বের অর্ধেক মানুষ মনে করেন তারা একা নন। ২০২৩ সালের শেষের দিকে ১৪২টি দেশে জরিপ চালিয়ে এমনই একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে মেটা-গ্যালাপ। সংস্থাটির মতে, বাংলাদেশে পুরুষদের তুলনায় নারীরা বেশি একাকীত্বে ভোগেন।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের ৪০ শতাংশ মানুষ মনে করেন তারা একা নন। বেশি একাকীত্বে ভোগেন ৩৯ শতাংশ, আর কিছুটা একাকীত্বে ভোগেন ২০ শতাংশ মানুষ।

নারী ও পুরুষদের মধ্যে তুলনামূলক হিসেবে মেটা-গ্যালাপ জানায়, বাংলাদেশের ৩৭ শতাংশ পুরুষ একাকীত্বে ভোগেন। কিছুটা একাকী পুরুষের সংখ্যা ১৯ শতাংশ। নিজেদের একাকী মনে করেন না বাংলাদেশের ৪২ শতাংশ পুরুষ। আর বাংলাদেশের ৪০ শতাংশ নারী একাকীত্বে ভোগেন। কিছুটা একাকীত্বে থাকেন ২০ শতাংশ নারী। এ ছাড়া নিজেদের একাকী মনে করেন না বাংলাদেশের ৩৮ শতাংশ নারী।

গবেষণা সংস্থাটি বলছে, বিশ্বের ১৪২টি দেশের প্রায় ৩২০ কোটি (৭২ শতাংশ) মানুষ নিজেদের সামাজিকভাবে যুক্ত বলে মনে করেন। আর নিজেদের একাকী মনে করেন ৬ শতাংশ মানুষ। আর ৭৩ শতাংশ পুরুষ নিজেদের সামাজিকভাবে যুক্ত বলে মনে করেন। আর নারীদের ক্ষেত্রে এই পরিমাণ ৭২ শতাংশ। তবে মঙ্গোলিয়ায় এই সংখ্যা পুরুষ ৯৬ শতাংশ আর নারী ৯৪ শতাংশ।

গবেষণার ব্যাপারে মেটার জ্যেষ্ঠ গবেষক আনিয়া দ্রাবকিন বলেন, মানুষদের মধ্যে সম্পর্ক ঠিক রাখাই আমাদের প্ল্যাটফর্মটির প্রধান কাজ। বিশ্বের সব সম্প্রদায়কে এক করায় আমাদের লক্ষ্য।

ওআ/



নারী পুরুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের দূতেরা চলে যাওয়ার পরপরই কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

🕒 প্রকাশ: ০৯:৫৫ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থী আটক

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250