মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে সিলেট অডিটরিয়ামের নতুন নামকরণ *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

ইমরান খানকে ‘ডেথ সেলে’ রাখা হয়েছে, অভিযোগ ছেলেদের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে আশঙ্কা প্রকাশ করেছেন, তারা হয়তো কখনোই আর তাদের বাবাকে দেখতে পারবেন না। ইমরান খানকে একটি ‘ডেথ সেল’-এ রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে। কারাগারে রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি। তথ্যসূত্র: স্কাই নিউজ।

স্কাই নিউজের ‘দ্য ওয়ার্ল্ড উইথ ইয়ালদা হাকিম’ অনুষ্ঠানে অংশ নিয়ে কাসিম ও সুলাইমান খান এ আশঙ্কার কথা জানান। তারা বলেন, ২০২৩ সালের আগস্ট থেকে তাদের বাবা কারাগারে আছেন। বাবার সঙ্গে তারা কয়েক মাস কথা বলতে পারেননি।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে কারাগারে যেভাবে রাখা হয়েছে, তা বর্ণনা করে কাসিম বলেন, ইমরান খান দুই বছরের বেশি সময় ধরে একটি নির্জন সেলে বন্দী আছেন। সেখানে তিনি নোংরা পানি পান করতে বাধ্য হচ্ছেন। তার আশপাশে এমন বন্দীরা আছেন যারা হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী। সেখানকার পরিবেশ অত্যন্ত খারাপ।’ 

কাসিম আরও বলেন, ‘পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। এখান থেকে বের হওয়ার কোনো উপায় পাওয়া সত্যিই খুব কঠিন…। আমরা আশঙ্কা করছি, হয়তো কখনো তাকে আর দেখতেই পাব না।’

সুলাইমান বলেন, তার বাবা ২৩ ঘণ্টাই সেলে কাটান। সেটিকে একটি ‘ডেথ সেল’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি আরও জানান, গত শুক্রবার সেনাবাহিনীর এক মুখপাত্র ঘোষণা দিয়েছেন যে ইমরান খানকে আনুষ্ঠানিকভাবে সঙ্গনিরোধ সেলে রাখা হয়েছে। সুলাইমান বলেন, তার বাবাকে কারাগারে রাখার ক্ষেত্রে ন্যূনতম মানদণ্ড অনুসরণ করা হয়নি। কারাবন্দীর জন্য আন্তর্জাতিক আইনও পূরণ করা হয়নি।

জে.এস/

ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250