শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে? *** অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় *** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে জনবল নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১টি পদে ২০ কর্মী নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছ। গত ২৭শে এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়েছে আবেদন। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের বিবরণ

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর;

পদসংখ্যা: ২০;

বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা;

গ্রেড: ১৬;

প্রার্থীর বয়স: ১লা এপ্রিল ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে;

প্রার্থীর যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ও কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন এ ওয়েবসাইটে (http://bhbfc.teletalk.com.bd);

আবেদনের সময়সীমা: আগামী ২৬শে মে ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত;

সূত্র: যুগান্তর

আরএইচ/

চাকরি নিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250