মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক পর্যবেক্ষক দল নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা *** ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১ *** গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী *** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

বাংলাদেশকে ১৪৬ রানের টার্গেট দিলো ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দল বরাবরই দুর্দান্ত। আজও বোলিংয়ে শুরুটা ভালোই ছিল। তবে টাইগ্রেসদের ফিল্ডিং আপ টু দ্য মার্ক হয়নি। একাধিক সহজ ক্যাচ হাতছাড়া করেছেন ফিল্ডাররা। গ্রাউন্ড ফিল্ডিংয়েও বেশ ঘাটতি ছিল। 

তারপরও বোলাররা সাধ্যমত চেষ্টা করেছেন। রাবেয়া-মারুফাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে দেড়শর আগে আটকে রেখেছে বাংলাদেশ।

রবিবার (২৮শে এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইয়শতিকা ভাটিয়া।

আরও পড়ুন: ১৮ বছরেই টেনিস রেফারি বাংলাদেশের মাসফিয়া!

নতুন বলে মারুফার ওপরই আস্থা রেখেছিলেন নিগার সুলতানা জ্যোতি। প্রথম ওভারেই দুই বাউন্ডারিতে এই পেসারকে সেট হতে দেননি শেফালি ভার্মা। অবশ্য পরের ওভারেই উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। সুলতানাকে উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন স্মৃতি মান্দানা। কিন্তু সেটা হাতে জমাতে পারেননি ফারিহা তৃষ্ণা।

সেই তৃষ্ণাই পরের ওভারে দলকে ব্রেকথ্র এনে দেন। তার করা অদ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে ইনসাইড এডজে বোল্ড হয়েছেন স্মৃতি। তবে দারুণ ব্যাটিং করেছেন আরেক ওপেনার শেফালি ভর্মা। ২২ বলে ৩১ রান করেছেন এই ওপেনার।

ভারতের মিডল অর্ডার ব্যাটাররাও রানের দেখা পেয়েছেন। ইয়াস্তিকা ভাটিয়া করেছেন ২৯ বলে ৩৬ রান। চারে নেমে হারমানপ্রীত করেছেন ২২ বলে ৩০ রান। তাছাড়া রিকা ঘোষের ব্যাট থেকে এসেছে ২৩ রান।

বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট শিকার করেছেন রাবেয়া খান। তাছাড়া ১৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন মারুফা আক্তার।

এসকে/ 

বাংলাদেশ নারী দল ফিল্ডিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250