শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

ভারতকে জবাব দেওয়া বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৫ পূর্বাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: বিসিবি

ক্রিকেটে ভারতের আধিপত্যবাদ নিয়ে নতুন করে কিছু বলার নেই। কখনো কখনো বলা হয়ে থাকে, আইসিসির নাটাইটা তাদেরই হাতে। সেই আইসিসির বিরুদ্ধে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে নিজেদের অবস্থানে অটল থেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই অনড় সিদ্ধান্তকে বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আইসিসির ‘দ্বিমুখী নীতি’ নিয়ে আলোচনা দীর্ঘদিনের। তবে বুলবুল তা স্পষ্ট করেই ফুটিয়ে তোলেন বেশ কয়েকবার। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। আইসিসিও খুঁজে নেয় নতুন বিকল্প। তবে বেঁকে বসে পাকিস্তান।

বাংলাদেশের পাশে দাঁড়াতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেয় তারা। এমনটা হলে আর্থিক দিক থেকে বিশাল ক্ষতির মুখে পড়ত আইসিসি। তাই বিসিবি ও পিসিবিকে নিয়ে লাহোরে অনুষ্ঠিত বৈঠকে সমঝোতায় আসে তারা।

বিশ্বকাপে অংশ না নিয়ে শাস্তি নয়, বরং ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে পেয়েছে ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়োজকস্বত্বও। বুলবুল মনে করেন, এবার বাংলাদেশ যেভাবে জোরালো প্রতিক্রিয়া দেখিয়েছে, তা ঐতিহাসিক।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আজ বিসিবি সভাপতি বলেন, ‘আমরা যখন বলেছিলাম যে সরকারের সিদ্ধান্তের কারণে আমরা খেলব না, আমরা খেলার জন্য রাজি আছি, তখন কিন্তু আইসিসির একটা পক্ষ হয়তো চিন্তা করেছিল যে এমন একটা পদক্ষেপ নিতে হবে, এই ধরনের সিদ্ধান্ত যাতে ভবিষ্যতে কেউ না করে।’

ভারতের মতো প্রভাবশালী শক্তির কাছে বাংলাদেশের এই রুখে দাঁড়ানো ছিল অভাবিত। বুলবুল বিষয়টিকে ব্যাখ্যা করে বলেন, ‘অবশ্যই মোটামুটি অভাবিত ছিল (ভারতের কাছে)। এই প্রতিবন্ধকতা সরিয়ে আরেকটা দিকে বেনিফিট নিয়ে আসা বড় সাফল্য। হয়তো বাংলাদেশের কিছু কিছু মানুষ এটা দেখতে পারছে না বা দেখার চেষ্টা করছে না। তবে এটা অনেক বড় সাফল্য।’

বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন না বুলবুল। তিনি যোগ করেন, ‘হ্যাঁ, বিশ্বকাপ আমরা খেলতে পারিনি, এটা আমাদের উচ্চতর সরকারি সিদ্ধান্ত, আমরা শ্রদ্ধা করেছি। তবে এই যে একটা পুরো সিস্টেমের বিরুদ্ধে গিয়ে নিজের সিদ্ধান্তকে অটল রেখে বের হয়ে আসা ঠিক বিশ্বকাপে মাঝখানে, আমি বলব একটা বিশাল সাফল্য।’

আমিনুল ইসলাম বুলবুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘অশ্লীলতা মনে হয়নি’, ‘রাম তেরি গঙ্গা মইলি’র বিতর্কিত ঝরনার দৃশ্য নিয়ে মন্দাকিনী

🕒 প্রকাশ: ০৮:২৭ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250