বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

আজ ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৩ পূর্বাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

প্রথা অনুযায়ী আজ ১লা জুলাই (মঙ্গলবার) ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিনে ব্যাংক হলিডে পালন হচ্ছে। ফলে দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। তবে ব্যাংকের অফিসগুলো খোলা থাকবে এবং লেনদেন ছাড়া অন্যান্য অভ্যন্তরীণ কার্যক্রম চলবে। একই দিনে বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেনও।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটি একচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবছর ১লা জুলাইকে ‘অর্ধবার্ষিক সমাপনী দিবস’ হিসেবে বিবেচনা করা হয়। এদিন ব্যাংকগুলো প্রথম ৬ মাসের হিসাব-নিকাশ গুছিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাংক হলিডে ঘোষণা করা হয়ে থাকে।

এ উপলক্ষে আজ ব্যাংকের কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ সব ধরনের লেনদেন। তবে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

ব্যাংক হলিডের প্রভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। কারণ, পুঁজিবাজারের অধিকাংশ লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়।

ব্যাংক হলিডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250