বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

অনেকে চাঁদাবাজি করে ‘আব্বাসের লোক’ পরিচয় দিচ্ছেন: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৫

#

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

ষড়যন্ত্র ও অপবাদ দিয়ে বিএনপির সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ বিষয়ে সজাগ থেকে নেতাকর্মীদের প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রোববার (২৯শে জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‘চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির’—এমন অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ‘আমার এলাকায় কিছু লোক চাঁদাবাজি করছেন, পরিচয় দিচ্ছেন আব্বাসের লোক।’

তিনি বলেন, ‘আমার কোনো ভাই-ব্রাদার, আত্মীয়স্বজন চাঁদাবাজি করতে যায় না। আমার নাম যারা বলবে, সে যেই হোক তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না। তাকে ধরবেন, উত্তম মধ্যম দেবেন, তারপর পুলিশে দেবেন। মির্জা আব্বাসের কোনো সহকর্মী, মির্জা আব্বাসের কোনো বন্ধু চাঁদাবাজ হতে পারে না।’

মির্জা আব্বাস বলেন, ‘চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে যদি সে বিএনপিরও হয়, তাকে ছাড় দেওয়া যাবে না। চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি কথাগুলো এ কারণে বললাম যে, এখন আসছে দলের মধ্যে অনেকে হালুয়া রুটির ভাগ নিতে।’

মির্জা আব্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250