বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান চান মিয়া খাঁ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৩ পূর্বাহ্ন, ২রা আগস্ট ২০২৬

#

ফাইল ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরহাদ হোসেন চান মিয়া খাঁকে একটি পুরোনো মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে মহেশপুর ইউনিয়নের ঝাউকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতেই এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ফরহাদ হোসেন চান মিয়া খাঁ স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হয়ে বর্তমানে মহেশপুর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

ওসি মো. মুজিবুর রহমান বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হলেও, এ বিষয়ে চেয়ারম্যান ফরহাদ হোসেন বা তার পরিবারের কোনো প্রতিনিধি থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নরসিংদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250