মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

সবচেয়ে পাতলা আইফোন আনছে অ্যাপল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

আইফোন ১৬ লঞ্চ হওয়ার পরপরই জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে আইফোন ১৭ নিয়ে। সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭। এটি সম্পর্কে কিছু তথ্য এরই মধ্যে ইন্টারনেটে ঘোরাফেরা করছে। কোয়ালিটির পাশাপাশি আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো-এর ক্যামেরা স্পেসিফিকেশনে পরিবর্তন আসতে পারে।

টেক বিশেষজ্ঞরা মনে করছেন, আইফোন ১৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তন করতে পারে অ্যাপল। শুধু ব্যাক ক্যামেরা সেন্সরেই নয়, ফ্রন্ট সেলফি ক্যামেরাতেও নতুন প্রযুক্তির ছোঁয়া থাকতে পারে। তবে সবচেয়ে বড় চমক হচ্ছে এই সিরিজের আইফোন হবে সবচেয়ে পাতলা।

বাজারে আসতে চলেছে সবচেয়ে স্লিম আইফোন। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে আইফোন ১৭ সিরিজ লঞ্চ করতে পারে অ্যাপল।

সাধারণত ‘এয়ার’ ব্র্যান্ডে ম্যাকবুক বিক্রি করে অ্যাপল। ২০০৮ সালে সান ফ্রান্সিসকোর ম্যাকওয়ার্ল্ড কনফারেন্সে ম্যাকবুক এয়ার লঞ্চ হয়েছিল। এটাই ‘এয়ার’ ব্র্যান্ডের প্রথম অ্যাপল ডিভাইস। এবার সেই সিরিজেই স্মার্টফোনের আকারে আসছে আইফোন ১৭ এয়ার।

আরো পড়ুন : কম খরচে এসি কেনার উপযুক্ত সময় কখন?

শোনা যাচ্ছে, অ্যাপলের ইতিহাসে আইফোন ১৭ এয়ারই হতে চলেছে সবচেয়ে পাতলা আইফোন। সাধারণ আইফোনের মডেলগুলোর তুলনায় অন্তত ২ মিমি পাতলা হবে। তবে এই নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি অ্যাপল।

অনুমান করা হচ্ছে, আইফোন ১৭ এয়ার ৫.৫ মিমি পুরু হবে। এখন পর্যন্ত আইফোন ৬ ছিল সবচেয়ে পাতলা আইফোন। এটা তার চেয়েও পাতলা হতে চলেছে। ব্যাটারির আকারও ছোট হবে। ডিজাইনেও বদল আসতে পারে।

আপাতত জানা গিয়েছে, আইফোন ১৭ এয়ারে ৬.৬ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। এ১৯ বায়োনিক চিপ প্রসেসর থাকবে। ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেলের। ফ্রন্টে ২৪ মেগাপিক্সেলের ট্রু ডেপথ লেন্স থাকতে পারে বলে শোনা যাচ্ছে। অ্যাপল ইন্টেলিজেন্সের একাধিক অত্যাধুনিক ফিচারও থাকবে এতে।

সূত্র: ইন্ডিয়া টুডে

এস/ আই.কে.জে


আইফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250