বৃহস্পতিবার, ১লা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী *** পেনসিলভানিয়ায় হামের প্রাদুর্ভাবে মৃত্যু বেড়ে ৫, সংক্রমিত প্রায় হাজার *** পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ *** নেপালে ফের ভূমিধস, পাহাড় থেকে হেলিকপ্টারে উদ্ধার পর্যটকদের *** ভারতীয় পাসপোর্ট–নথি থাকার পরও বাংলাভাষী মুসলিমকে ‘বাংলাদেশে পাঠিয়েছে’ পশ্চিমবঙ্গ পুলিশ *** যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র *** ফেনীর পথে প্রধানমন্ত্রী *** বাংলাদেশি পাটপণ্যে শুল্ক আরও বাড়াল ভারত, আরও শুল্কের পরিকল্পনা *** গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরও ৮ ফিলিস্তিনির মৃত্যু, নিহত ছাড়িয়েছে ৭৪০০০ *** ক্রিস্টেনসেন কেন দিল্লিতে, রুবিও কেন যুক্ত হলেন—নেপথ্যে কোন সমীকরণ

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ১লা অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) করা হয়েছে। খবর বাসসের। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে সম্প্রতি এ বিষয়ে সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে। জারি করা স্মারক অনুযায়ী, অর্থ বিভাগ কর্তৃক জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে এ নাম পরিবর্তন কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত আদেশে বলা হয়, এ নাম পরিবর্তনের ফলে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদের কোনো পরিবর্তন হবে না।

আদেশে আরও বলা হয়েছে, নাম পরিবর্তনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি এ-সংক্রান্ত যাবতীয় বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করতে হবে।

সরকারি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ আগস্ট, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখার ৩১ আগস্ট এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ শাখার ২ সেপ্টেম্বর এর সংশ্লিষ্ট স্মারকের কথা উল্লেখ করা হয়েছে।

আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৬

পেনসিলভানিয়ায় হামের প্রাদুর্ভাবে মৃত্যু বেড়ে ৫, সংক্রমিত প্রায় হাজার

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৬

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ১লা অক্টোবর ২০২৬

নেপালে ফের ভূমিধস, পাহাড় থেকে হেলিকপ্টারে উদ্ধার পর্যটকদের

🕒 প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ১লা অক্টোবর ২০২৬

ভারতীয় পাসপোর্ট–নথি থাকার পরও বাংলাভাষী মুসলিমকে ‘বাংলাদেশে পাঠিয়েছে’ পশ্চিমবঙ্গ পুলিশ

🕒 প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ১লা অক্টোবর ২০২৬

Footer Up 970x250