সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো

যে দ্বীপ থেকে মহাকাশ সবচেয়ে কাছে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য দ্বীপ। এর কোনোটিতে মানুষের বাস থাকলেও অনেক দ্বীপ আছে ভয়ংকর প্রাণীতে ঠাঁসা। যেখানে মানুষের থাকা তো দূরের কথা যাওয়াও অসম্ভব। ভয়ংকর এবং বিষাক্ত জীবজন্তুর আবাস সেখানে।

এমনই একটি নির্জন এবং ভয়ংকর দ্বীপ আছে। যেখানে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত মানুষের কোনো চিহ্ন নেই। এমনকি পৃথিবীর কাছাকাছি স্থানগুলোতে পৌঁছানো কঠিন। তবে মহাকাশে পৌঁছানো সহজ। বিশেষজ্ঞরা দাবি করেন এটি নাকি মহাকাশ থেকে পৃথিবীর সবচেয়ে কাছের জায়গা।

পৃথিবীর সবচেয়ে নির্জন জায়গার নাম পয়েন্ট নিমো। যেটি ১৯৯২ সালে আবিষ্কার করে হোর্ভজ লুকাটেলা নামে এক জরিপ প্রকৌশলী। প্রশান্ত মহাসাগরের এই বিচ্ছিন্ন স্থানটিকে পৃথিবীর সবচেয়ে দুর্গম এলাকা হিসেবে বিবেচনা করা হয়।

এই জায়গাটি দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে অবস্থিত। এখানে কোনো দেশের অধিকার নেই। এটি জনবসতি থেকে অনেক দূরে বলে এই স্থানটিকে বিজ্ঞানীরা বেছে নিয়েছিলেন যাতে মহাকাশযানে কখনো ত্রুটি দেখা দিলে এই অংশে ফেলে দেওয়া যায়।

আরো পড়ুন : চাঁদে নিজের কণ্ঠস্বরও শুনতে পান না নভোচারীরা, কিন্তু কেন?

যদি পয়েন্ট নিমো থেকে শুষ্ক জমির সন্ধান করেন তবে এর নিকটতম দ্বীপ ডুসিতে যেতে হবে। যার দূরত্ব পয়েন্ট নিমো থেকে প্রায় ২৭০০ কিলোমিটার দূরে। একই সময়ে, আপনি যদি এই স্থান থেকে ৪০০ কিলোমিটার উপরে হাঁটেন তবে আপনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে যাবেন। মূলত এভাবেই মহাকাশ পৃথিবীর চেয়ে এই স্থানের কাছাকাছি।

১৯৭১ থেকে ২০১৬ সালের মধ্যে এই স্থানে ২৬০টিরও বেশি মহাকাশযান সমাহিত হয়েছে। একে মহাকাশযানের কবরস্থানও বলা হয়। ক্যাপ্টেন নিমোর নামে এই জায়গাটির নামকরণ করা হয়েছিল। এখান থেকে পৃথিবীর কাছাকাছি স্থানগুলোতে পৌঁছানো কঠিন এবং মহাকাশে পৌঁছানো সহজ। এখানকার নীরবতা এতটাই ভয়ানক যে পাথর ভাঙার শব্দও আত্মাকে শিহরণ দেয়। পথিবীর এই জায়গাটি নিয়ে মানুষের জানার কৌতুহলের কোনো শেষ নেই।

সূত্র: লাইভ সাইন্স, দ্য ওসান রেস

এস/ আই. কে. জে/ 

মহাকাশ দ্বীপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250