শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আজ রোববার (১৩ই জুলাই) এই জামিনের আদেশ দেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস। রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত অপু বিশ্বাসের জামিন মঞ্জুর করেন।

মামলায় গত ২রা জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। এখন তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন।

গত মার্চ মাসে ঢাকার আদালতে শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি। তিনি রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন গত গত বছরের ১৯শে জুলাই।

আদালতের নির্দেশে পরবর্তী সময়ে রাজধানীর ভাটারা থানা-পুলিশ তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করার কথা জানায়।

অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250