মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া *** নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত *** দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী *** ‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’ *** ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় *** বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় *** কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম *** ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির *** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান

শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশ নিতে দেরি হচ্ছে: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ শনিবার (৬ই ডিসেম্বর) খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘১২-১৪ ঘণ্টা জার্নি করে বিদেশের নেওয়ার সক্ষমতা এখন হয়নি। স্বাস্থ্যের উন্নতি হলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে।’ এ সময় তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভিন্ন গুজব নিয়ে সতর্ক করেন এবং গুজব ছড়িয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মেডিকেল বোর্ড। এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত আছে, তার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং তারা আশাবাদী যে তিনি সুস্থ হয়ে উঠবেন। 

ডা. জাহিদ হোসেন আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসা সমন্বয়ের জন্য তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা ও তদারকি করছেন। এ ছাড়া তারেক রহমানও সার্বক্ষণিক তদারকি করছেন এবং চিকিৎসকদের নির্দেশনাকে অগ্রাধিকার দিচ্ছেন।

এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড তাকে ভ্রমণের জন্য উপযুক্ত ঘোষণা করে ‘সবুজসংকেত’ দিলেই কেবল সেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে।

এনামুল হক চৌধুরী বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমেই কাতারের অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। তারা সেভাবেই প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে এবং ম্যাডামকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবে। পুরো প্রক্রিয়ার ব্যবস্থাপনা করছে কাতার কর্তৃপক্ষ।

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি স্পষ্ট করে বলেন, জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আসছে, বিষয়টি ঠিক আছে। তবে এটি আমরা ভাড়া করছি না। কাতার কর্তৃপক্ষই তাদের তত্ত্বাবধানে জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা (অ্যারেঞ্জমেন্ট) করে দিচ্ছে। অর্থাৎ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য কাতারের রয়েল কর্তৃপক্ষের উদ্যোগেই সবকিছু হচ্ছে।

এ জেড এম জাহিদ হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250