রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

আবার মঞ্চে আসছে জাগরণী থিয়েটারের নাটক ‘কাদামাটি’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৫

#

‘কাদামাটি’ নাটকের দৃশ্য। ছবি: জাগরণী থিয়েটারের সৌজন্যে

জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’ প্রথম মঞ্চে আসে গত ৪ঠা জুলাই। প্রায় এক মাস পর আবারও দেখা যাবে নাটকটি। রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ২রা আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রয়েছে কাদামাটি নাটকের দ্বিতীয় প্রদর্শনী। নাটকটি লিখেছেন অনিকেত পাল এবং নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।

কাদামাটি নাটকে একক অভিনয়ে দেখা যাবে স্মরণ সাহাকে। তিনি বলেন, ‘কাদামাটি আমাদের জীবনের গল্প। এর আগে কোনো নাটকে একক অভিনয় করিনি। এ নাটকেই প্রথম সেই সুযোগ হলো। তাই এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ।’

নির্দেশক বলেন, ‘আমরা যারা নিজের শিকড় ছেড়ে অন্য মাটিতে শিকড়ের খোঁজ করি, কাদামাটি তাদেরই গল্প। আধুনিক জীবন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ কিংবা শেষ বয়সে নিশ্চিন্ত জীবন—এসবের আশায় অনেকে নিজের জন্মস্থান ছেড়ে অন্য ভূমিতে পাড়ি জমায়। যাওয়ার পর উপলব্ধি করে, ওই মাটি অনেক কঠোর আর একাকিত্বের। মাঝেমধ্যে মনে হয়, এত উঁচু ভবনগুলোর মাঝখানে আমরা গুম হয়ে যাচ্ছি। এই শহরে স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে নিজের পরিচয়টাই হারিয়ে যায়। নিজের শিকড়ে আর ফিরে যাওয়া হয় না।’

কাদামাটি নাটকে সেট ও লাইট ডিজাইনে রয়েছেন পলাশ হেনড্রি সেন, আবহ সংগীতে রামিজ রাজু, প্রক্ষেপণে শাহানা জাহান সিদ্দিকা, সাজিদ আহমেদ রনি, শ্রেয়া সাহা স্বর্ণা এবং প্রযোজনা অধিকর্তা আজিম উদ্দিন।

জে.এস/

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250