বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু দুরারোগ্য ক্যানসার ও কিডনি জটিলতায় আক্রান্ত। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তার চিকিৎসার সাহায্যার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে চ্যানেল আই।

২৮ নভেম্বর শনিবার শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিকেল ৪টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে সিনেমাটি। এই বিশেষ প্রদর্শনীর বিজ্ঞাপন আয়ের পুরো টাকা মাতিয়া বানু শুকুর চিকিৎসার জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।

এক বছরের বেশি সময় ধরে ক্যানসার ও কিডনি সমস্যার সঙ্গে লড়ছেন চিত্রনাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু। গত বছরের অক্টোবরে তার শরীরে ক্যানসার শনাক্তের পর থেকে চলছে চিকিৎসা। ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দা ও চলচ্চিত্রে কাজ করছেন। ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন। ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে পেয়েছেন ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মাতিয়া বানু শুকু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250