মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

জায়েদের নামে গরুর নাম, অভিনেতা যা বললেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ৯ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ক’দিন বাদেই কোরবানির ঈদ। প্রতি বছরই এই ঈদকে সামনে রেখে দেশজুড়ে পশু বিক্রির তোড়জোড় লেগে যায়।

তবে কয়েকবছর ধরে খেয়াল করা যাচ্ছে, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিক্রেতারা বিভিন্ন তারকার নামে রাখছেন কোরবানির গরুর নাম। এরমধ্যে উল্লেখযোগ্য বিনোদন জগতের তারকাদের নাম। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এই তালিকায় রাজত্ব জায়েদ খানের নামের। প্রায়ই দেখা যায় গরুর নাম রাখা হয় জায়েদের নামে। বিষয়টি নিয়ে মুখ খুললেন জায়েদ।  

সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হন, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।

আরো পড়ুন: নায়িকাদের নিয়ে উরাধুরা নাচলেন শাকিব!

তিনি আরো বলেন, কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরো সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।

এ সময় জায়েদ বলেন, আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে।

গেল রোজার ঈদে মুক্তি পেয়েছে জায়েদ অভিনীত সিনেমা ‘সোনার চর’। এটি পরিচালনা করছেন জাহিদ হাসান। এই ছবিতে আরো অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

এসি/ আই.কে.জে/


জায়েদ খান গরু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250