বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, ভিডিও নিয়ে যা জানা গেলো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসির একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, হাতে হাতকড়া পরিহিত এক ব্যক্তি পুলিশের পোশাক পরা একজন নারীর দিকে বারবার তাকাচ্ছেন। এ সময় পাশেই থাকা পুলিশের পোশাক পরা একজন পুরুষ তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছেন। ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, এটি একটি বাস্তব ঘটনা। তবে বাস্তবে এমন ঘটনা ঘটেনি।

শনিবার (২১শে ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

প্রতিবেদনে বলা হয়েছে, নারী পুলিশের দিকে তাকিয়ে আসামীর হাসি দেওয়ার এই ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয় বরং, এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি’র ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় ধারণকৃত একটি অভিনীত ভিডিও। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Asif Adnan Bro’ নামের একটি ফেসবুক পেজে গত ৮ই নভেম্বর ‘এ একটা কাজ হলো’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

এতে আরও বলা হয়েছে, ভিডিওটির সাথে যুক্ত ‘বিমান বন্দর থেকে গ্রেফতার সিঙ্গেল লীগের সভাপতি আসিফ আদনান’ লেখা থেকে প্রতীয়মান হয়, এটি মজার ছলে তৈরি একটি ভিডিও। এছাড়া, ওই ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন ছবির সঙ্গে ভিডিওতে আসামির ভূমিকায় থাকা ব্যক্তির চেহারার মিল পাওয়া যায়। পরবর্তীতে, আসিফ আদনানের ফেসবুক অ্যাকাউন্টে গত ১৮ই ডিসেম্বর ‘একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ভাইরাল’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

এ বিষয়ে আসিফ আদনান বলেন, তিনি দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টে কর্মরত এবং পাশাপাশি কনটেন্ট তৈরি করেন। নাটকের শুটিংয়ের ফাঁকে মজার ছলে নিজের জন্য এই ভিডিওটি তৈরি করেছিলেন।

এছাড়া আসিফ আদনানের ফেসবুক পেজে গত ২০শে ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টেও একই তথ্য নিশ্চিত করা হয়। সুতরাং, নারী পুলিশের দিকে তাকিয়ে আসামীর হাসি দেওয়ার একটি স্ক্রিপ্টেড ভিডিও বাস্তব ঘটনার দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

ওআ/কেবি


পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250