শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী *** সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার *** শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ *** এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন *** আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ *** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের ‘ঘোষণাপত্র’ তৈরি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫০ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪

#

ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা আশা করছি, সবার অংশগ্রহণের মাধ্যমে কিছু দিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। সেই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।

সোমবার (৩০শে ডিসেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক জরুরি ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 

শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে। 

তিনি বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে।

উল্লেখ্য, এর আগে রবিবার (২৯শে ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন করে জানিয়েছে, তারা মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) বিকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে। সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়ের উল্লেখ করেছেন। তাতে ১৯৭২ সালের সংবিধানকে ‘মুজিববাদী সংবিধান’ হিসেবে আখ্যায়িত করে এর ‘কবর’ রচনা করা এবং ‘নাৎসিবাদী আওয়ামী লীগকে’ বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা থাকবে বলে জানিয়েছেন।

আই.কে.জে/ 

জুলাই গণঅভ্যুত্থান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250