শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী *** সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার *** শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ *** এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন *** আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ *** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

সচিবালয়ে আগুন: প্রাথমিক প্রতিবেদন জমা মঙ্গলবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির তদন্তের প্রাথমিক প্রতিবেদন মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কমিটির প্রধান নাসিমুল গণি।

তিনি বলেন, আমাদের প্রাথমিকভাবে ৩০শে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছুক্ষণ আগে আরও একদিনের সময় চেয়ে নিয়েছি। কারণ কিছু টেস্ট আজ রাতে হবে। সেগুলোর রিপোর্ট আসলে আগামীকাল মঙ্গলবার আমরা প্রাথমিক প্রতিবেদন দিতে পারবো।

সোমবার (৩০শে ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিটি প্রধান এ কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আপনারা জানেন অগ্নিকাণ্ডে একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে। এখানে একসঙ্গে অনেকগুলো দল কাজ করছে। সেনাবাহিনীর টিম, বুয়েটের টিম, পিডব্লিউটির লোকেরা কাজ করছে, পুলিশ ও আইসিটি লোকেরাও কাজ করছে। আমরা সবাই টিম হয়ে কাজ করছি। তাদের থেকে আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা করে একটা কনক্লুশনে আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কি বলা যায়।

আরও পড়ুন: সচিবালয়ে কীভাবে আগুন লেগেছে তা তদন্ত শেষেই বলা যাবে : গণপূর্ত প্রকৌশলী

তিনি বলেন, সেটা করতে গিয়ে আমরা দেখতে পারছি কিছু জিনিসের ল্যাব টেস্ট করা হয়েছে। আজকে কিছু আলামত নেওয়া হয়েছে সেগুলোও টেস্ট করা হচ্ছে। সেগুলো হলে পরে আমরা আবার কালকে বসবো। তখন আমরা একটা প্রাথমিক ধারণা নিতে পারবো।

তাহলে কী মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন, এমন প্রশ্নের জবাবে নাসিমুল গণি বলেন, আমরা আশা করছি আগামীকাল বিকেল ৫টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে পারবো। যদি পারি তার আগেই দিয়ে দেবো। তবে আমরা বিকেল ৫টা পর্যন্ত সময় নিয়েছি।

সেসব বিষয়ে আমাদের দেশে পরীক্ষার সুযোগ নেই সেগুলো বিদেশে কোনো দেশে পাঠানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে সিনিয়র এই সচিব বলেন, আমরা আগেই বলেছি, কিছু আলামত পরীক্ষা নিরীক্ষার জন্য বিদেশে পাঠানো হবে। এটা আমাদের আগেই সিদ্ধান্ত নেওয়া ছিল। যেখানে এসব পরীক্ষার সুযোগ আছে সেখানেই পাঠানো হবে।

কি সংক্রান্ত আলামত সংগ্রহ করেছেন জানতে চাইলে সচিব বলেন, আমরা আগুন সংক্রান্ত আলামত সংগ্রহ করেছি।

প্রাথমিক প্রতিবেদনে আপনারা কি দেখতে পেলেন, জবাবে তিনি বলেন, এ ধরনের প্রশ্ন এখন কইরেন না। আমি বলতে পারবো না।

চূড়ান্ত প্রতিবেদন কতোদিনের মধ্যে দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিদেশে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য আলামত যাবে এবং আসবে এতে কিছু সময় লাগবে। তবে আমরা যত দ্রুত করা সম্ভব আমরা সেটা করবো।

সিসিটিভি ফুটেজে কোনো কিছুর আলামত পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা এই মুহূর্তে আর কোনো প্রশ্নের জবাব দিচ্ছি না। আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে সে সময় কিছু বলার প্রয়োজন হলে বলা হবে।

এসি/কেবি

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250