ছবি: সংগৃহীত
নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে দলটি বলছে, অনেক জায়গায় তাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন। এ নিয়ে দলটি কী করবো, সে সিদ্ধান্ত শিগগিরই জানাবে।
ফেসবুকে জামায়াত বলছে, প্রিয় দেশবাসী, গতকাল সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য আপনাদের সবাইকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তবে নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন আমাদের কাছে পরিষ্কার নয়। অনেক জায়গায় প্রার্থীরা রহস্যজনকভাবে হেরেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন। ফলাফলে বারবার গরমিল ও সাজানো দেখা যাচ্ছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে হচ্ছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
সবাইকে ধৈর্য ধরার আহবান জানিয়ে দলটি বলছে, আমরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি। আমাদের জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায়ের লড়াই চলবেই, ইনশাআল্লাহ।
জে.এস/
খবরটি শেয়ার করুন