মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ

নাহিদ ইসলামের সাবেক পিএ আতিকের স্ত্রী জুঁইকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ১লা জুন ২০২৫

#

জাকিয়া সুলতানা জুই ও আতিক মুর্শেদ। ছবি: সংগৃহীত

নিয়োগে অনিয়মের অভিযোগে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) আতিক মোর্শেদের স্ত্রী নগদের কর্মকর্তা জাকিয়া সুলতানাকে ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক থেকে জাকিয়াকে আগামীকাল সোমবার (২রা জুন) কমিশনে হাজির হতে বলা হয়েছে।

আজ রোববার (১লা জুন) দুদক থেকে মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর এ কর্মকর্তাকে ডাকা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।

দুদকের একটি সূত্র জানায়, আতিক মোর্শেদের স্ত্রী নগদের কর্মকর্তা জুঁইকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক থেকে কোনো চিঠি ইস্যু করা হয়নি। দুদক থেকে ফোন করে ডাকা হয়েছে।

দুদক সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে ‘নগদ’র-নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ১৫০ কোটি টাকা আত্নসাতের অভিযোগে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক টিম।

নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে প্রাপ্ত প্রাথমিক সত্যতা থাকায় বিষয়টি অধিকতর তদন্ত করতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানায় দুদক সূত্রটি।

এইচ.এস/

দুদক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250