রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

সবাই ভেবেছিল আমি আর বাঁচব না : আমিশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘গদর টু’ নামের একটি সিনেমা ২০২৩ সালে তৈরি, যা ৯০ দশকের মানুষের কাছে নিঃসন্দেহে একটি নস্টালজিক অনুভূতি নিয়ে এসেছিল। বহু বছর পর সাকিনা এবং তারা সিংয়ের সেই প্রেম দেখতে পেয়ে বেজায় খুশি হয়েছিলেন দর্শকরা। তবে এই আইকনিক ভূমিকায় অভিনয় করতে গিয়ে রীতিমতো জীবন নিয়ে টানাটানি পড়ে যায় আমিশার। সেই সিনেমার একটি দৃশ্যে শরীরে পানি ঢালায় অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। দীর্ঘক্ষণ অজ্ঞান হয়ে যাওয়ার ফলে অনেকেই ভেবেছিলেন তিনি মারা গেছেন!

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা বলেন, ‘একটি দৃশ্যে আমাকে পানির মধ্যে কিছুক্ষণ থাকতে হয়েছিল। আমি পরিচালককে বারবার জিজ্ঞাসা করেছিলাম পানি গরম আছে কিনা। অনিল জি আমাকে বলেছিলেন, পানি গরম থাকবে আমি যেন চিন্তা না করি। কিন্তু যখন শট দিতে গিয়েছিলাম তখন দেখি পানি কনকনে ঠান্ডা।’

অভিনেত্রী বলেন, ‘আমি একটি পাতলা সালোয়ার কামিজ পরেছিলাম। প্রথম যখন আমার ওপর পানি ঢালা হয় তখন আমি রীতিমতো কেঁপে উঠেছিলাম। কারণ পানি বরফের মতো ঠান্ডা ছিল। সেই ঠান্ডা পানি নিয়েই শ্যুট হয়। আর তাতেই আমার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়।

আরও পড়ুন: আমি খুবই রোমান্টিক, আমার স্ত্রীদের জিজ্ঞাসা করুন : আমির খান

বলেন আমিশা, ‘শ্যুট শেষ হওয়ার পর আমার সহকর্মীরা আমার পা ঘষে দেয় কিন্তু আমার ততক্ষণে সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। সবাই অনেক চেষ্টা করে কিন্তু ততক্ষণে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে তড়িঘড়ি মেকআপ ভ্যানে নিয়ে যাওয়া হয়েছিল। প্রায় চার ঘণ্টা আমার জ্ঞান ছিল না। সবাই প্রায় ভেবেছিল আমি আর বাঁচব না।’ 

আমিশা আরও বলেন, ‘৪ ঘণ্টা পর যখন আমি চোখ মেলে তাকিয়ে ছিলাম তখন দেখি সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বুঝতে পারি আমাকে নিয়ে খুব টেনশনে ছিল সকলে। কিন্তু এই চার ঘণ্টায় ঠিক কী হয়েছিল আমার মনে নেই।’

প্রসঙ্গত, ‘গদর টু’ বক্স অফিসে প্রায় ৫০০ কোটির বেশি আয় করেছিল। ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের মধ্যে অন্যতম ছিল এই সিনেমাটি। যদিও শুরু আয়ের দিক থেকে নয়, জনপ্রিয়তার দিক থেকেও এই সিনেমাটি এগিয়েছিল অনেকটাই।

এসি/ আই.কে.জে/ 

আমিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250