সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

পৃথিবী পৃষ্ঠের ৭০০ কিমি. নিচে বিশাল মহাসাগর!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, পৃথিবীর পৃষ্ঠের ৭০০ কিলোমিটার নীচে একটি বিশাল মহাসাগর রয়েছে। বিজ্ঞানীদের এই উদ্ঘাটন শুনলে মনে হয় একটি কল্পবিজ্ঞান উপন্যাসের গল্প। কারণ বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক জুলস ভার্ন তার একটি উপন্যাসে এ ধারণাও উপস্থাপন করেছিলেন যে, পৃথিবীর ভিতরে লুকিয়ে আছে একটি মহাসাগর।

পৃথিবীতে পানির উপস্থিতির ইতিহাস জানার অনুসন্ধান গবেষকদের চমকপ্রদ সত্যের দিকে নিয়ে গেছে যে, পৃথিবীর পৃষ্ঠের ৭০০ কিলোমিটার নীচেও একটি বিশাল মহাসাগর রয়েছে।

গবেষকদের মতে, মহাসাগরটি রিংউডাইট নামক একটি নীল পাথরের ভিতরে লুকিয়ে আছে, যা পৃথিবীর জল কোথা থেকে এসেছে সে সম্পর্কে আমাদের বোঝাকে আরও বিভ্রান্ত করে।

আরো পড়ুন : বিরল এই সূর্যগ্রহণকে সাক্ষী রেখে শত-শত বিয়ের আয়োজন!

গবেষকরা বলেছেন, এ ভূগর্ভস্থ মহাসাগরের আয়তন এতটাই বিশাল যে, এটি পৃথিবীর সমস্ত মহাসাগরের মোট আয়তনের চেয়ে তিনগুণ বেশি।

আবিষ্কারটি পৃথিবীর পানিচক্র সম্পর্কে একটি নতুন তত্ত্বের জন্ম দিয়েছে, যথা- পৃথিবীর সমস্ত মহাসাগর পৃথিবী পৃষ্ঠের নীচে লুকানো সমুদ্রের পানি থেকে গঠিত হতে পারে। ইলিনয়ের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষক এবং এই গবেষণার প্রধান স্টিভেন জ্যাকবসন বলেছেন, এই নতুন আবিষ্কারটি শক্ত প্রমাণ যে, পৃথিবীর পৃষ্ঠের পানি তার অভ্যন্তর থেকে এসেছে।

তিনি বলেন, পৃথিবী পৃষ্ঠের নীচে লুকিয়ে থাকা এ মহাসাগরটি ব্যাখ্যা করতে পারে, কেন বিশ্বের মহাসাগর লাখ লাখ বছর ধরে একই আকার রয়ে গেছে। 

সূত্র : জে এন

এস/  আই.কে.জে

পৃথিবী মহাসাগর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250