শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

যৌনাঙ্গের আকার কি সত্যিই গুরুত্বপূর্ণ?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ১২ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

বহুদিন ধরেই পুরুষের যৌনাঙ্গের আকার গুরুত্বপূর্ণ কী না, তা নিয়ে বিতর্ক চলে আসছে। কিন্তু বিষয়টি কি সত্যিই গুরুত্বপূর্ণ? এ বিষয়ে পুরুষ, বা নারীর মতামত কী? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে 'হাফিংটন পোস্ট'।

সম্প্রতি একটি জরিপে পুরুষাঙ্গের আকার নিয়ে নারী ও পুরুষের মতামত নেওয়া হয়। এতে পুরুষাঙ্গের গুরুত্ব নিয়েও নানা প্রশ্নের সমাধান জানার চেষ্টা করা হয়।

ব্রিটেনের অধিবাসীরা পুরুষাঙ্গের গড় আকার নিয়ে যথেষ্ট বাস্তববাদী, এমনটাই উঠে এসেছে ওই জরিপে। তবে অন্য সব দেশের অধিবাসীরা এতটা বাস্তববাদী নন।

নারীরা কী ভাবছেন পুরুষাঙ্গের আকার নিয়ে? এ বিষয়ে নারীদের মতামত অনেকটা মিশ্র। যেমন, জরিপে অংশ নেওয়া অনেক নারী স্বামী বা যৌনসঙ্গীর পুরুষাঙ্গের আকার ‘কিছুটা গুরুত্বপূর্ণ’ বলে মনে করেন।

তবে একে খুব একটা ‘গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়’ বলে মনে করেন না অধিকাংশ নারীই।

এ ছাড়া প্রতি পাঁচজনে একজন নারী পুরুষাঙ্গের আকার নিয়ে একেবারেই 'মাথা ঘামান না' বলে জানিয়েছেন। এ বিষয়ে জরিপটিতে মোট অংশগ্রহণকারী ছিলেন ২,১২১ জন। তাদের মাঝে ১,১৪৮ জন পুরুষ ও ৯৭৩ জন নারী।

এ জরিপে তাদের জিজ্ঞাসা করা হয়, পুরুষের পেনিস বা পুরুষাঙ্গের 'আদর্শ আকার' কোনটি হওয়া উচিত এবং তাদের ধারণায় গড়ে পুরুষাঙ্গের আকার কী?

ইউরোপ ও আমেরিকায় পরিচালিত এ জরিপে দেখা যায়, পোল্যান্ডের অধিবাসীরাই পুরুষাঙ্গের আকার সবচেয়ে বড় বলে ধারণা করেন। তাদের মতে, এটি ১৫.৭ সেন্টিমিটার (৬.১৮ ইঞ্চি)। এছাড়া তারা আশা করেন, আদর্শ পুরুষাঙ্গের আকার হওয়া উচিত ১৭.৩ সেন্টিমিটার (৬.৮ ইঞ্চি)।

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250