শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

সরকারি ৩ দপ্তরের শীর্ষ পদে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৫ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান এবং সরকারি যানবাহন অধিদপ্তরে নতুন পরিবহন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (১১ই মার্চ) আলাদা প্রজ্ঞাপনে এসব দপ্তরের শীর্ষ পদে নতুন কর্মকর্তাদের পদায়ন করেছে।

কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান সাইদুর রহমানকে প্রেষণে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিনকে প্রেষণে ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমামকে প্রেষণে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার নিয়োগ দিতে তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এইচ.এস/

জনপ্রশাসন মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250