বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

সাবেক ইসি সচিব হেলাল উদ্দিন চট্টগ্রামে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৮ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সাবেক সচিব হেলাল উদ্দিন গ্রেফতার হয়েছেন। বুধবার (২৩শে সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী। তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব হেলাল উদ্দিনকে ঢাকা মেট্রোপলিটন থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কোতোয়ালী থানা পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

হেলালুদ্দিন অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 

অবসরে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাকে।

আই.কে.জে/

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250