রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা

সেপ্টেম্বরের মধ্যে স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা হবে: বিধান রঞ্জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৫

#

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায়। ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দুটি প্রকল্পের আওতায় সারাদেশে ১৬৫টি উপজেলা এবং বান্দরবান ও কক্সবাজারের সবগুলো উপজেলায় আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা হবে।

আজ সোমবার (৪ঠা আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও জেলার স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন ঘরের ছেলেমেয়েরা পড়ছে। তারা অনেক ধরনের সাপোর্ট থেকে বঞ্চিত। তারা অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই প্রাথমিকে শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে।

উপদেষ্টা আরও বলেন, চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি ও বিশেষ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা অংশ নেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250