বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী *** ইরানে সরকার পতন হলে হিজবুল্লাহ থামবে এবং শান্তি আসবে: নেতানিয়াহু *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের এখন করণীয় কী *** সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ চিঠিতে যা আছে *** পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী *** চট্টগ্রামে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান *** ডিজে পার্টি-কাণ্ডে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির প্রত্যাহার *** বার্সার ম্যাচ দেখেননি, তবু রেফারিং নিয়ে খোঁচা মরিনহোর *** মালদ্বীপকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ *** মেসিবিহীন আর্জেন্টিনায় একের পর এক চোটের হানা

মানবসেবাই আসল ধর্ম: দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৫ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

মানুষ ধর্মের কথা বলে, আসলে মানবসেবাই আসল ধর্ম। কুমুদিনী কমপ্লেক্স একটি আলাদা জায়গা। এখানে যা দেখলাম, তা এক ইতিহাস। শুনেছি, এটি তৃতীয় প্রজন্মের হাতে পরিচালিত হচ্ছে। তারা সব কিছু খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছেন। হাসপাতালটিও অনেক বড়। যুগ যুগ ধরে তারা সেবা দিয়ে যাচ্ছেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

বিকেলে ভারতীয় হাইকমিশনার কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌঁছান। কুমুদিনী লাইব্রেরিতে চা চক্র শেষে নৌকা যোগে লৌহজং নদী পাড় হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়িতে যান।

সেখানে তাকে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক মহাবীর পতি চন্দন, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, উপপরিচালক অনিমেষ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, পূজার সময় একটা আলাদা পরিবেশ থাকে। এই রকম পরিবেশ সবসময় হয় না। সবসময় এই রকম পরিবেশ বজায় থাকুক এটি আমি কামনা করি।

দীনেশ ত্রিবেদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250