সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

নিষেধাজ্ঞা অমান্য করায় পটুয়াখালীর অর্ধশত জেলে কারাগারে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর পায়রা নদীতে মা ইলিশের প্রজনন রক্ষায় জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালীন ২০ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ  মাছ জব্দ করা হয়।

শনিবার (১৯শে অক্টোবর) বিকেলে পায়রা নদীর লেবুখালী অংশে এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মাদ মাহফুজুর রহমান। এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।  

জেলা মৎস্য অফিস জানায়, এ পর্যন্ত জেলায় সাড়ে ৩ লাখ মিটার জাল ও ১৮শ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অর্ধশত জেলেকে হাজতে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন: আখেরি মোনাজাতে শেষ হলো চাঁদপুর জেলা ইজতেমা

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী গত ১৩ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় ২২ দিনের যে নিষেধাজ্ঞা রয়েছে অন্যান্য জেলার মতো পটুয়াখালীতেও তা কঠোরভাবে পালিত হচ্ছে।

এসি/ আই.কে.জে/

কারাগার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাংলাদেশের হিন্দুরা সংগঠিত হলে পাশে দাঁড়ানোর আশ্বাস আরএসএস প্রধানের

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250