মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

খেলতে না পারাটা যন্ত্রণাদায়ক, বলছেন বাংলাদেশ অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ৯ই জুন ২০২৫

#

এবারও প্রধান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সংবাদ সম্মেলনে এসেছেন জামাল ভূঁইয়া। ছবি: বাফুফে

শিলংয়ের মতো ঢাকায়ও দেখা গেল একই দৃশ্য। কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সংবাদ সম্মেলনে এলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে এক মিনিটও খেলার সুযোগ পাননি। একই ঘটনার পুনরাবৃত্তি কি আবারও হবে?

এশিয়ান কাপ বাছাইয়ে দ্বিতীয় ম্যাচে আগামীকাল মঙ্গলবার (১০ই জুন)  সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। অধিনায়ক জামালের কাছে তাই প্রশ্ন, এ ম্যাচে খেলতে পারবেন কী না। যদিও কোনো নিশ্চয়তা দিতে পারেননি। তবে খেলতে না পারলে কষ্ট পাবেন তিনি।

শেষ মুহূর্তের প্রস্তুতিতে আজ সোমবার (৯ই জুন) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। সেখানেই শুরুর একাদশ ঠিক করবেন কাবরেরা। এর আগে সংবাদ সম্মেলনে জামাল বলেছেন, ‘আমি সব সময়ই খেলতে চাই। ১০ মিনিট হোক বা ৬০ মিনিট। তবে খেলতে না পারাটা যন্ত্রণাদায়ক। কিন্তু দিন শেষে দল সবার আগে। যারা খেলবে তাদের শুভকামনা ও উৎসাহ দেব নিজের সেরাটা দেওয়ার জন্য।’

জাতীয় স্টেডিয়ামেই সিঙ্গাপুরের বিপক্ষে শেষবার খেলেছিল বাংলাদেশ। ১০ বছর আগের সেই ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও জিততে পারেনি স্বাগতিকরা। জামালকে তখন জাতীয় দলে নতুনই বলা যায়। এখন তিনি দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। এবারও চেষ্টা থাকবে আগে গোল করার। তবে তিন পয়েন্ট অর্জন করাটাই মূল লক্ষ্য।

জামাল বলেন, ‘প্রথমে গোল করতে পারলে ভালো পারফরম্যান্স করার সুযোগ থাকবে। তবে অবশ্যই ম্যাচটি আমাদের জিততে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জেতার জন্য গোল দরকার। এরপর যদি ক্লিনশিট রাখতে পারি সেটা আরও ভালো। তবে ১-০ হোক ৩-০ গোলে, দিন শেষে আমরা তিন পয়েন্ট পাব। এটাই আমাদের মূল লক্ষ্য।’

এইচ.এস/

জামাল ভূঁইয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250