রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

ভেঙে দেওয়া হলো বিসিবির বর্তমান কমিটি, অ্যাডহক কমিটির প্রধান তামিম

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালন পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

নতুন সরকারের অধীনে পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি নিজেদের প্রতিবেদন জমা দেয় গত ৫ এপ্রিল। সেই প্রতিবেদনের ভিত্তিতে বুলবুলের বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। শুরুতে তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরা হয়। এরপরই জানানো হয় চূড়ান্ত সিদ্ধান্ত। আইসিসিকেও ইমেইলে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান এনএসসির ক্রীড়া পরিচালক।

সংবাদ সম্মেলনে আমিনুল বলেন, ‘আপনারা এতটুকু উপলব্ধি করতে পেরেছেন যে বিসিবি নির্বাচনটিতে কমিটি অনেকগুলো অনিয়ম হয়েছে। আপনারা জানেন এনএসসি বা জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশের সকল ক্রীড়াকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য ফেডারেশন গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। কোন অনিয়ম দেখা যায় সেক্ষেত্রে এনএসসি বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতে পারে।’

এরপর আমিনুল ইসলাম বুলবুলের অধীন ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়া সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেইল পাঠিয়েছে। সেই ইমেইলে এই কমিটিকে ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।’

নিজেদের গৃহীত সিদ্ধান্ত আইসিসিও মেনে নেবে উল্লেখ করে বলেন, ‘অত্যন্ত স্বচ্ছতার সাথে কমিটি গঠন করা হয়েছে। কমিটি রিপোর্ট দিয়েছে এবং ওই রিপোর্টকে যথাযথভাবে পর্যালোচনা করেই আইনি কাঠামোর ভেতরে থেকেই এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। সুতরাং এই সিদ্ধান্তটি আশা করি অবশ্যই বলবৎ থাকবে।’

এরপরই এডহক কমিটির ১১ সদস্যের নাম জানান তিনি। তামিম ছাড়া এডহক কমিটির অন্য সদস্যরা হলেন: রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।

‘গঠিত এডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একই সাথে আগামী তিন মাস ক্রিকেটের স্বাভাবিক কার্য যেগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য নির্বাচিত কমিটির মতই ক্ষমতাপ্রাপ্ত থাকবে,’ বলেন আমিনুল।

উল্লেখ্য, ২০২৫ সালের নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল তামিমের। কিন্তু অনিয়ম ও ফিক্সিংয়ের অভিযোগে নির্বাচন বয়কট করেন এই ক্রিকেটার। তবে ছয় মাসের মধ্যেই ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাচ্ছেন তিনি। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250