শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’ *** ইরান যুদ্ধ কি ভারতের অর্থনৈতিক উত্থান থামিয়ে দেবে *** রূপপুর থেকে ডিসেম্বরে জাতীয় গ্রিডে আসবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ *** স্বামীর মার খেয়েছ, মরে তো যাওনি—বিচ্ছেদ চাইতে আসা নারীকে আফগান বিচারক

গোল্ডেন গ্লোবের লালগালিচায় দ্যুতি ছড়ালেন প্রিয়াংকা-নিক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে গতকাল  সোমবার (১২ই জানুয়ারি) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কারের ৮৩তম আসর। এবারের আসরে যেমন অনুমিত অনেকেই পুরস্কার জিতেছেন, ঠিক তেমনই ছিল চমকও।

এ আসরে একেবারে নজরকাড়া উপস্থিতি ছিল বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও তার স্বামী সংগীতশিল্পী নিক জোনাসের। অনুষ্ঠানে দুজনে রঙিন হয়ে রোমান্স ছড়িয়েছেন। বেভারলি হিলটনের লালগালিচায় এ দম্পতি হাজির হতেই ক্যামেরার ফ্ল্যাশে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ।

ডেট নাইটের আবহে অনুষ্ঠানে অংশ নেন এ তারকা দম্পতি। এ সময় প্রিয়াংকা পরেছিলেন গাঢ় নীল রঙের স্ট্র্যাপলেস গাউন। তার স্কার্ট অংশে ছিল ব্যালুনের মতো নকশা এবং কোমরে বড় ফিতা। গাউনটি মেঝে ছুঁই ছুঁই করছিল। গলায় ভারি হীরার হার ও হাতে আংটি তার সাজকে আরও উজ্জ্বল করে তোলে। হালকা ঝলমলে মেকআপ আর সোজা করা চুলে ছিল অনবদ্য গ্ল্যামার। অন্যদিকে স্বামী নিক জোনাস পরেছিলেন কালো রঙের ফিটেড টাক্সেডো।

তবে ছবি তোলার সময় তার বো টাই কিছুটা বেঁকে যাচ্ছিল। এ বিষয়টি চোখ এড়ায়নি প্রিয়াংকা চোপড়ার। সিঁড়ির ওপরে উঠে ক্যামেরার সামনে দাঁড়ানোর মুহূর্তেই স্বামীর টাই ঠিক করে দেন অভিনেত্রী। এই ছোট্ট মুহূর্তেই লালগালিচায় ছড়িয়ে পড়ে ভালোবাসার আবহ। সেটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।

এর একটু আগেই ক্যামেরাবন্দি হয় আরেকটি মিষ্টিদৃশ্য। প্রিয়াংকার চুল ঠিক করে দিতে দেখা যায় নিক জোনাসকে। দুজন দুজনের সাজ দেখে নিয়ে তারপর একসঙ্গে পোজ দেন আলোকচিত্রীদের সামনে।

উল্লেখ্য, গোল্ডেন গ্লোব পুরস্কার দেশি-বিদেশি সিনেমা ও টেলিভিশন প্রোগ্রামের জন্য প্রদান করা হয়। এই মার্কিন পুরস্কারটি প্রতি বছর আনুষ্ঠানিক ডিনারের মাধ্যমে প্রদান করা হয়। সেই ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন পুরস্কারটির আয়োজন করে আসছে।

জে.এস/

প্রিয়াংকা চোপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250