সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

ভক্তদের প্রশংসায় ভাসছেন পূজা চেরি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার হালের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। দেশীয় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত নায়িকাও তিনি। সম্প্রতি এই তারকা তার সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বেশ আলোচনায় এসেছেন। গতকাল রোববার (১১ই জানুয়ারি) পূজার শেয়ার করা ওই ভিডিওতে তার ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভাসান। 

ভিডিওটি মূলত পূজা চেরির নতুন একটি ফটোশুটের অংশ।  সেখানে দেখা যায়, পূজা চেরি লাল রংয়ের এক দারুণ বোল্ড লেহেঙ্গা পরে মোমের আলোতে দাঁড়িয়ে আছেন। পোশাকটির সঙ্গে রুপালি জারদৌসি কাজের লেহেঙ্গা এবং কারুকার্যখচিত ওড়না তাকে যেন আরও আকর্ষণীয় করে তুলেছে। 

ভারী মেকআপ ও গয়নার সঙ্গে অভিনেত্রী ছোট আকারের টিকলি, ম্যাচিং আংটি এবং একগুচ্ছ চুরি পরেছেন। তার খোলা চুল, লাল রংয়ের সাজ এবং পুরো লুকের মধ্যে ফুটে উঠেছে ভালোবাসা, আবেগ, শক্তি আর সাহসের বার্তা। নতুন এই লুকে হাজির হয়েই ভক্তদের ব্যাপক প্রশংসা পান এই তারকা। 

এদিকে, নতুন করে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। এর একটি হল নির্মাতা রেদওয়ান রনির চলচ্চিত্র ‘দম’, যেখানে প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে। আরেকটি ছবির নাম ‘দরদিয়া’। এই দুটি ছবি নিয়েও তার ভক্তরা বেশ আশাবাদী। 

জে.এস/

পূজা চেরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250