বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী

ডিসেম্বরের মধ্যেই রিপোর্ট দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনটির প্রধান ড. বদিউল আলম মজুমদার। শুক্রবার (২৯শে নভেম্বর) সকালে এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ শীর্ষক ছায়া সংসদে তিনি এ তথ্য জানান।

বদিউল আলম মজুমদার বলেন, অতীতের মতো বর্তমানে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে ভোটার তালিকা তৈরি-হালনাগাদ ও প্রবাসীদের ভোটার তালিকা করাই এবারের চ্যালেঞ্জ। 

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঠিকভাবে দায়িত্ব পালন করা জরুরি। অতীতে যারা নির্বাচনী দায়িত্ব পালনের সময় অপরাধ করেছে, তাদের শাস্তির বিধান রয়েছে। কিন্তু যারা সাংবিধানিক পদে থেকে অপরাধ করেছে তাদের কোন পদ্ধতিতে শাস্তির আওতায় আনা যায় তা খতিয়ে দেখা উচিত।

আই.কে.জে/

বদিউল আলম মজুমদার বদিউল আলম মজুমদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250