মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

স্বর্ণ পাচারের চেষ্টা, কেবিন ক্রু রুদাবা সুলতানা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের সময় ধরা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিনিয়র কেবিন ক্রু রুদাবা সুলতানাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ৪ঠা আগস্ট বিকেলে সৌদি আরবের রিয়াদ থেকে বিজি-৩৪০ ফ্লাইটে ঢাকায় অবতরণের পর গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার সন্দেহজনক আচরণ লক্ষ্য করে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় তিনি পোশাকের ভেতরে থাকা লুকানো টিস্যু পেপার ফেলে, তা পা দিয়ে স্ক্যানিং মেশিনের নিচে লুকানোর চেষ্টা করেন। টিস্যু পেপারের ভেতর থেকে ২৪ ক্যারেটের ২৩০ গ্রাম স্বর্ণের দুটি চেইন উদ্ধার করা হয়, যা অবৈধ পণ্য হিসেবে জব্দ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও মো. সাফিকুর রহমান স্বাক্ষরিত গত ১২ই আগস্টের বরখাস্তের আদেশে বলা হয়েছে, রুদাবার এমন কর্মকাণ্ড প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। এটি বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন এবং বিমানের প্রধান কার্যালয়ে নিয়মিত হাজিরা দিতে হবে।

প্রসঙ্গত, বিমানের ফ্লাইট পার্সার বিভাগে রুদাবা সুলতানা প্রভাবশালী কর্মী। তিনি কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি আবিরের বোন। সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি সেদিন ধরা পড়ার পরও বের হওয়ার চেষ্টা করেন। তাকে রক্ষার জন্য প্রভাবশালীরা চেষ্টাও করে আসছিলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250