রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

আপা আর আসবেন না, বললেন চট্টগ্রামের পুলিশ সুপার সানতু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৫

#

চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। ছবি: সংগৃহীত

‘আপা (শেখ হাসিনা) আর আসবেন না, ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু। আজ মঙ্গলবার (৫ই আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে এসপি সাইফুল ইসলাম সানতু বলেন, ‘ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন, আপা আর আসবেন না, টাকা আর হাসবে না।’

সাইফুল ইসলাম বলেন, ‘শত্রুরা আবার আসার প্রস্তুতি নিচ্ছে। মনে করতে হবে, এটা তাদের সাইবার ওয়ার প্যানেলের একটা অংশ। এটা আপনাদের প্রতিহত করতে হবে। আপনারা আপনাদের ভাইদের কখনো ভুল বুঝবেন না। একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে যারা যুক্ত হয়েছেন, তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন। কেউ আপনাদের পরাজিত করতে পারবে না।’

পুলিশ সুপার আরও বলেন, ‘আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের সঙ্গে সঙ্গে আমরা যারা প্রশাসনে রয়েছি, আমাদের আপনাদের মতো একই পরিণতি বরণ করতে হবে। আপনারা যদি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, যদি বহিঃশত্রু থেকে আক্রমণ থেকে মুক্ত রাখতে চাই, তবে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে।’

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি আহসান হাবিব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

জে.এস/

পুলিশ সুপার চট্টগ্রাাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250