মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো

বগুড়ার আরেক হিমাগারে মিলল ২ লাখ ডিম, ম্যানেজারকে জরিমানা ৩০ হাজার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ২২শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বগুড়ায় হিমাগারে অবৈধভাবে মজুদ রাখা ২ লক্ষাধিক ডিম পেয়েছে সদর উপজেলা প্রশাসন। বুধবার (২২শে মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী সদরের এরুলিয়া এলাকার কাফেলা কোল্ড স্টোরেজে অভিযানে গিয়ে ডিমগুলো পান।

এই ঘটনায় হিমাগারের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে সেখানে অবৈধভাবে ডিম মজুদ করা হয়েছে। এই খবর পেয়ে বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এরপর সেখানে ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম পাওয়া যায়। 

বগুড়ার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী গণমাধ্যমকে বলেন, কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ ধারায় ম্যানেজার আবদুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিমগুলো দ্রুত সময়ের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিমের বাজার নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান চলমান থাকবে।

আরো পড়ুন: পাঁচজনকে হারিয়ে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মুন্নি

এর আগে গত ১৫ই মে কাহালু উপজেলার মুরইল এলাকায় আফরিন কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮ পিস ডিম পায় উপজেলা প্রশাসন।  ১৯ই মে জেলার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপহাটে সাথী কোল্ড স্টোরেজ-২১ থেকে এক লাখ ডিম উদ্ধার করা হয়। পরে ব্যবসায়ীদের মাধ্যমে ৪০ হাজার পিস বাজারজাত করা হয়। অবশিষ্ট ডিম দুদিনের মধ্যে কেনা দামে বাজারজাত করা হবে বলে মুচলেকা নেওয়া হয়।

এইচআ/  

ডিম অবৈধভাব মজুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250