রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

সেরাম নিন ত্বক বুঝে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাইরের ধুলাবালি, রোদের তাপ এবং বয়সের কারণে ত্বকের ওপর বিভিন্ন ধরনের প্রভাব পড়ে। ত্বকের অতিরিক্ত শুষ্কতা, বলিরেখা, পোরস, ব্রণসহ আরও নানা জটিলতা থেকে মুক্তি পেতে বর্তমানে বিভিন্ন ধরনের সেরাম ব্যবহারের পরামর্শ দিচ্ছেন ত্বক বিশেষজ্ঞরা।

কী এই সেরাম? সেরাম হলো পানিজাতীয় একটি উপাদান, যেখানে প্রচুর পুষ্টিকর উপাদান থাকে। ত্বক পরিষ্কার করার পর এটি ত্বকে ব্যবহার করতে হয়। এর পরেই আসে ময়েশ্চারাইজারের ধাপ। সেরাম ব্যবহার করলে ত্বক হয় সুস্থ। এ ছাড়া ত্বকের তারুণ্য বজায় থাকে।

তবে এই সেরাম কি ত্বকচর্চার কেবলই একটি বাড়তি ধাপ? চাইলেই কি যে কেউ যেকোনো সেরাম কিনে ব্যবহার করতে পারেন? আদতে তা নয়। বরং ত্বকের ধরন না বুঝে সেরাম ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে।

ত্বকের ধরন বুঝে যেভাবে সেরাম নির্বাচন করবেন

সেরাম ব্যবহার করতে হয় ত্বকের ধরনের ওপর নির্ভর করে। আগে জানুন আপনার ত্বক তৈলাক্ত, শুষ্ক নাকি মিশ্র প্রকৃতির। একেক ধরনের ত্বকের জন্য একেক রকম সেরাম ব্যবহার করতে হয়। এ ছাড়া আপনি ত্বকে কোনো ধরনের পরিবর্তন আনতে চান, সেটিও ভাবুন। এরপর সেরাম ব্যবহার করুন।

ত্বকের তারুণ্য ধরে রাখে অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ সেরাম

অ্যান্টি-অক্সিডেন্ট অ্যান্টি-এজিং হিসেবে কাজ করে—বিষয়টি আমরা সবাই জানি। যেসব সেরামে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, সেগুলো ব্যবহার করলে ত্বকের বয়স বাড়ে না। অ্যান্টি-অক্সিডেন্ট মানসিক চাপ, বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান থেকে ত্বক সুরক্ষিত রাখে। এ ছাড়া ত্বককে স্বাস্থ্যবান রাখতেও সাহায্য করে।

পোরস, রিঙ্কেলস দূর করে ভিটামিন সি-যুক্ত সেরাম

ভিটামিন সি সমৃদ্ধ সেরাম ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ত্বক ময়শ্চারাইজ করে লাবণ্য বাড়াতেও কাজ করে। এই সেরাম ত্বকের পোরস ও বলিরেখা দূর করতেও বিশেষভাবে সহায়ক। ত্বকের উজ্জ্বলতায় ভিটামিন সি সমৃদ্ধ সেরাম কিনতে পারেন।

 জে.এস/

ত্বকের যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250