মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

আজ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১০ ব্যান্ডের নজরুল কনসার্ট

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ৩১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ শনিবার (৩১শে মে) বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে দেশের ১০টি ব্যান্ডের অংশগ্রহণে নজরুল কনসার্ট ২০২৫। ব্যান্ডগুলো হলো ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, এমএনবি, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও উদ্দীপনামূলক গান নিয়ে তৈরি রক অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আয়োজন করা হয়েছে এ কনাসার্ট। নজরুলের গানগুলো তরুণদের মাঝে নতুন আঙ্গিকে উপস্থাপনের লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অ্যালবামটি প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এতে একটি করে মোট ১০টি গান গেয়েছে এ ১০ ব্যান্ড।

অ্যালবামে জায়গা পেয়েছে নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’, ‘এই শিকল পরা ছল’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘জাগো অনশন বন্দী’, ‘দুর্গম গিরি, কান্তার-মরু’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘পরদেশী মেঘ’ এবং ‘জয় হোক জয় হোক’ গানগুলো।

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী জানান, কথা, সুর ও স্বরলিপি ঠিক রেখে তৈরি হয়েছে গানগুলো। রেকর্ডিংয়ের আগে প্রখ্যাত নজরুলসংগীতশিল্পীদের কাছে গ্রুমিং করেছে ব্যান্ডগুলো। নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হবে এসব গান।

এইচ.এস/

নজরুল কনসার্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250