বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

নারায়ণগঞ্জকে যেমন দেখতে চান আইন উপদেষ্টা আসিফ নজরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের জায়গা থেকে মুক্তির জায়গা হিসেবে দেখতে চাই। নির্যাতনের জায়গা থেকে ন্যায়বিচারের দিকে নিয়ে যাওয়ার জন্য ই-বেইলবন্ডের উদ্বোধন নারায়ণগঞ্জ থেকে শুরু হলো।’

আজ বুধবার (১৫ই অক্টোবর) নারায়ণগঞ্জ সার্কিট হাউসে ‘ই-বেইলবন্ড প্রবর্তন ন্যায়বিচারে সহজগম্যতা’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘নারায়ণগঞ্জ ছিল বিভিন্ন ধরনের গডফাদারের জায়গা, এখানে ন্যায়বিচার পাওয়া কষ্টকর ছিল। তাই আমরা ন্যায়বিচারের সূচনা এই নারায়ণগঞ্জ থেকেই শুরু করলাম।’

সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘আমরা যে সংস্কারগুলো করেছি, তার মূল উদ্দেশ্য হলো ন্যায়বিচার নিশ্চিত করা, বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমানো এবং তাদের অর্থের সাশ্রয় করা।’

বিচারের জন্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষ্যের বিষয়ে এই উপদেষ্টা বলেন, ‘সরকারি কর্মকর্তাদের যেমন ডাক্তার, ম্যাজিস্ট্রেট ও পুলিশ তাদের সাক্ষ্যকে দ্রুত করার জন্য আমরা এ সমস্ত সাক্ষ্যগুলোকে অনলাইনভিত্তিক করে ফেলব।’

উচ্চ আদালতের দীর্ঘসূত্রতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায়, নিম্ন আদালতে বিচারকার্য শেষ হয়ে যায়, কিন্তু উচ্চ আদালতে বছরের পর বছর মামলা ঘুরতে থাকে। এই হয়রানি দূর করার জন্য আমরা সংস্কারের ব্যবস্থা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন, আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. মশিউর রহমান, অ্যাড. সাখাওয়াত হোসেন খান, অ্যাড. আব্দুল বারি ভূঁইয়া, অ্যাড. সরকার হুমায়ুন কোবির, অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, অ্যাড. আনোয়ার প্রধান। এ ছাড়া নারায়ণগঞ্জ আদালতপাড়ার বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250